৪ মে ২০২৬

খালেদা জিয়া দেশের বাইরে যেতে চাইলে সিদ্ধান্ত নেবে আদালত'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়া দেশের বাইরে যেতে চাইলে সিদ্ধান্ত নেবে আদালত'
বাংলাপ্রেস ডেস্ক: চিকিৎসার জন্য খালেদা জিয়া দেশের বাইরে যেতে চাইলে সিদ্ধান্ত নেবে আদালত। তবে এ বিষয়ে এখনও তার পরিবারের পক্ষ থেকে কোন আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "খালেদা জিয়া যে সাজা ভোগ করছিলেন, সেটি স্থগিত করে তাকে চিকিৎসার সুযোগ করে দেয়া হয়েছিল। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন, এই পর্যন্ত আমাদের জানা। তিনি যাতে উন্নত চিকিৎসা পান সেজন্য প্রধানমন্ত্রী দেশে থেকেই ব্যবস্থা করে দিয়েছেন।" তিনি আরো বলেন, "প্রাপ্ত সুবিধার বাইরে অন্য কোনও সুযোগ নিতে চাইলে খালেদা জিয়াকে আদালতে যেতে হবে।"।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি