খালেদ মাহমুদ সুজন করোনাভাইরাসে আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবরটি সুজন নিজেই জানিয়েছেন গণমাধ্যমে।
কয়েকদিন ধরেই ঠান্ডাজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সাবধানতাবশত টিম হোটেলে যাননি। নমুনা পরীক্ষার পর শুক্রবার রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
বাংলাদেশ দলের বর্তমান টিম লিডার সুজন। তবে করোনা আক্রান্তের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে টাইগারদের সঙ্গে কাজ করা হচ্ছে না তার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি