খালেদ আবারো ১০ দিনের রিমান্ডে

রাজনীতি ডেস্ক : গুলশানের অস্ত্র-মাদক মামলায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার হওয়া খালেদ মাহমুদ ভূঁইয়ার আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে র্যাব। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দিদারুল আলম অস্ত্র মামলায় ৫ দিন ও মাদক মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানার অস্ত্র ও মাদক মামলায় সুষ্ঠু তদন্তের জন্য আরও ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৩ এর এএসপি বেলায়েত হোসেন।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে বলেন- খালেদেক দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে খালেদকে রুটিন চেকআপের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় খালেদকে কার্ডিওলোজি বিভাগে নিয়ে পরীক্ষা করা হচ্ছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি