৬ মে ২০২৬

কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে : সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে : সিইসি

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগের পরিস্থিতির উন্নতি হবে। কেউ ভোট প্রতিহত করতে চাইলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সকালে রাজধানীতে বিজিবির সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিজিবি নির্বাচন সংকটকালীন কীভাবে পরিস্থিতি সামাল দেবে, তা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিইসি বলেন, নির্বাচন সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী সাতটি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে তারা। ভোটগ্রহণ উপলক্ষে ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করার কথা রয়েছে সংস্থাটির।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি