কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা আছে। নিউমার্কেট থানায় একটি, শাহবাগ থানায় একটি এবং ধানমন্ডি থানায় একটি।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর মামলা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে। তাকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কোর্টে পাঠাবো। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেয়া প্রয়োজন তাহলে রিমান্ড দেবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি