৪ মে ২০২৬

কেন ভেঙেছিল সিদ্ধার্থ-আলিয়ার সম্পর্ক?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কেন ভেঙেছিল সিদ্ধার্থ-আলিয়ার সম্পর্ক?

বিনোদন ডেস্ক: চলতি বছরের জুন মাসে রণবীর কাপুরের সঙ্গে আংটি বদল করবেন আলিয়া ভাট। হয়ত খুব শিগগিরই মালাবদল করবেন তারা। বিয়ের পূর্বপ্রস্তুতি নিয়ে ইতোমধ্যে আলিয়া ১৩ কোটি ১১ লাখ টাকার একটি ফ্লাট কিনেছেন এবং গৌরী খানের সহযোগিতায় ফ্ল্যাটের অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য ৩ কোটি টাকা খরচ করেছেন। তবে এরই মধ্যে মুখ খুললেন সাবেক প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে গিয়ে আলিয়া ভাটের সঙ্গে ব্রেকআপ নিয়ে গোপন সত্যিটা প্রকাশ করলেন সিদ্ধার্থ।

সিদ্ধার্থকে উপস্থাপক করণ জোহর জিজ্ঞেস করেন, এখনও কি তিনি প্রথম নায়িকার সঙ্গে সম্পর্ক রাখছেন? জবাবে সিদ্ধার্থ বলেন, ‘আমাদের সম্পর্কটা স্থায়ী হয়নি ঠিকই, তবে সত্য হলো, সম্পর্ক ভেঙে যাবার পর আমাদের সেভাবে দেখাও হয়নি। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। আমি ওকে খুব বেশিদিন জানতাম না। এমনকি ডেট করার আগেও আমরা নিজেদের খুব বেশি জানতাম না। সম্পর্কের ক্ষেত্রে এরকম হয়। এটা খুব স্বাভাবিক একটা বিষয়।স্মৃতিচারণা করে সিদ্ধার্থ বলেন, আলিয়ার সঙ্গে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা ছিল আমার প্রথম কাজ। আমি জীবনের প্রথম শট দিয়েছি আলিয়ার সঙ্গে। আমরা তখন রাধা গানটির শুটিং করছিলাম। আর ঐ গানে আমার নাচ প্রায় ইতিহাস হয়ে আছে।’সিদ্ধার্থ মালহোত্রা ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। একই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের।

জানা যায়, এই সিনেমার মাধ্যমে আলিয়া ও সিদ্ধার্থ ডেট করার সুযোগ পান। একসময় প্রেম শুরু হয়। এভাবেই ২০১৭ সাল পর্যন্ত দুজনে একসঙ্গে ছিলেন। অভিযোগ আছে, জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠতা বাড়ার কারণে আলিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। সাক্ষাৎকারে সিদ্ধার্থ জ্যাকলিনের সঙ্গে তার ডেট করার বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন এবং বলেন, ‘আমরা কখনও ডেট করতাম না। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। একসঙ্গে মজা করতাম।’ভবিষ্যতে আলিয়ার সঙ্গে অভিনয় করার প্রসঙ্গ নিয়ে সিদ্ধার্থ বলেন, ভবিষ্যতে দুজনের একসঙ্গে কাজ করা বা কোনও সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার ক্ষেত্রে আমার কোনও জড়তা নেই।বর্তমানে সিদ্ধার্থ ‘জাবরিয়া জোড়ি’ সিনেমায় পরিনীতি চোপড়ার সঙ্গে কাজ করছেন। আলিয়া ভাট তার ‘গলি বয়’ সিনেমার মুক্তির অপেক্ষায় আছেন। আলিয়া ভাটকে এরপরে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি