১০ মে ২০২৬

কবিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কবিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কবিরহাটে হাজিরহাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগঠিত এডহক কমিটির সভাপতি নাজমুল হুদা ফরহাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের বিদায় শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষ বিদায় পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমুল হুদা ফরহাদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই-আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাত হোসেন, কবিরহাট পৌর যুবদলের আহবায়ক আবু হানিফ প্রমূখ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি