কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চারদিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি 'আর্থনা সামিট ২০২৫'-এ অংশ নিতে যাচ্ছেন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন—বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে কাতারের শুষ্ক ও উষ্ণ জলবায়ুতে টেকসই উন্নয়নের সম্ভাবনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা হবে।
২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোলটেবিল বৈঠকের মাধ্যমে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই উন্নয়নের নতুন পথ খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা হবে।
এছাড়াও, অধ্যাপক ইউনূসের কাতার সফরে দেশটির আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। আলোচনায় উঠে আসতে পারে এনার্জি সহযোগিতা, ভিসা নীতিমালা ও রোহিঙ্গা সংকটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি