কাতারের সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
বাংলাপ্রেস ডেস্ক: কাতারের আলাদিয়া শহরে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শ্রমিকদের মধ্যে একজন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ি গ্রামের মৃত মোকাদ্দেস ফকিরের ছেলে লিটন (২০)। তিনি দুই বছর আগে জীবিকার সন্ধানে কাতার যান। ছোট ছেলের আকস্মিক এমন মৃত্যুতে লিটনের মা মাজেদা বেগম শোকে পাগলপ্রায়।
লিটনের বড়ভাই মোনারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বুধবার রাত ১১টার দিকে কাতার থেকে এক আদম ব্যবসায়ী তাকে ফোন করে বাস দুর্ঘটনায় লিটনের নিহতের কথা জানিয়ে ফোন বন্ধ করে রাখে। পরে মোনারুল কাতারপ্রবাসী তার খালাতো ভাই রফিকুল ইসলামের কাছে ফোন করে লিটনের নিহতের খবর শোনেন।
এ সময় রফিকুল ওই দুর্ঘটনায় টাঙ্গাইল ও যশোর জেলার আরও দুই শ্রমিক নিহত হয়েছেন বলে মোনারুলকে জানিয়েছেন। তবে রফিকুল তাদের ঠিকানা জানাতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে রফিকুল কাতার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ রফিককে দু’দিন পর হাসপাতালে গিয়ে লিটনের লাশ দেখে যেতে বলেছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি