৬ মে ২০২৬

কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতার আমিরকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে কাতার-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমূখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলের এক পোস্টে তারেক রহমান বলেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। গত বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিট হিথরো বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার নতুন করে শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। এরপর তার অসুস্থতা বাড়ে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়। সরকার তাতে সাড়া দেয়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি