৫ মে ২০২৬

কাশ্মিরবাসীর সমস্যা সমাধানের জন্য মোদির প্রতি রুহানির আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাশ্মিরবাসীর সমস্যা সমাধানের জন্য মোদির প্রতি রুহানির আহ্বান

বিদেশ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কাশ্মির সংকট সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনের অবকাশে বৃহস্পতিবার নিউ ইয়র্কে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে রুহানি এ আহ্বান জানান।

তিনি বলেন, এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ভারতের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের এবং দু’দেশের মধ্যকার এই সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। প্রেসিডেন্ট রুহানি বলেন, বর্তমানে দু’দেশের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে যে সুসম্পর্ক বিরাজ করছে বিজ্ঞান, গবেষণা ও অর্থনৈতিক দিক দিয়ে তাকে আরো প্রসারিত করা সম্ভব।

ইরানের প্রেসিডেন্ট তার দেশের সঙ্গে জ্বালানী সহযোগিতা অব্যাহত রাখা এবং ইরানের চাবাহার সমুদ্রবন্দর উন্নয়নে পুঁজি বিনিয়োগের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, চাবাহার বন্দরের মাধ্যমে ভারত, ইরান ও আফগানিস্তান তিন দেশই লাভবান হচ্ছে এবং ভবিষ্যত প্রজন্মগুলো এর সুফল আরো বেশি ভোগ করতে পারবে।

তিনি কাশ্মির প্রসঙ্গে ভারত সরকারকে এমন নীতি গ্রহণ করার আহ্বান জানান যাতে জম্মু-কাশ্মিরের জনগণের সমস্যা ও অসুবিধাগুলো দূর হয়ে যায়।

প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী তার সর্বশেষ তেহরান সফরের কথা স্মরণ করে বলেন, ইরানকে তিনি তার নিজের দেশের মতোই ভালোবাসেন। নরেন্দ্র মোদি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে তার সাক্ষাৎ ছিল অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ। তিনি বলেন, “ইরানের সর্বোচ্চ নেতার ব্যবহার এতটা আন্তরিক ছিল যে, আমার মনে হচ্ছিল আমি নিজের বাড়িতে এসেছি।”

ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ সব সময় শান্তিপূর্ণ কাজে ইরানের পরমাণু শক্তি ব্যবহারের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা ছাড়া ভারত অন্য কোনো দেশের পক্ষ থেকে এককভাবে আরোপিত নিষেধাজ্ঞা মানে না বলে দাবি করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার সব রকম প্রচেষ্টা চালাবে নয়াদিল্লি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি