৫ মে ২০২৬

কাশ্মীরের সমর্থনে পাকিস্তানে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাশ্মীরের সমর্থনে পাকিস্তানে বিক্ষোভ

বিদেশ ডেস্ক: কাশ্মীরের সমর্থনে শুক্রবার পাকিস্তানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে পাকিস্তানজুড়ে মানুষ রাস্তায় নেমে আসে। এসময়ে সব শহরের যান ও ট্রন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিক্ষোভাকারীরা কাশ্মীরের জনগণের প্রতি তাদের সংহতি ঘোষণা করেছেন।

রাজধানী ইসলামাবাদে হাজার হাজার বিক্ষোভকারীর উদ্দেশ্যে দেয়া ভাষণে ইমরান খান বলেন, কঠিন পরীক্ষার এসময় আমরা কাশ্মীরবাসীদের সঙ্গে আছি। আজ কাশ্মীরের প্রতি যে বার্তা দেয়া হচ্ছে তা হলো কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত পাকিস্তানের মানুষ কাশ্মীরবাসীদের পাশে থাকবে।

ইমরান খান তার ভাষণে কঠোর ভাষায় ভারতের সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, আরএসএসের আদর্শ ভারতকে গ্রাস করেছে। যেভাবে নাৎসিরা জার্মানিকে গ্রাস করেছিল সেভাবেই ভারতকে গ্রাস করা হয়েছে।

স্থানীয় সময় বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পাকিস্তানে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। রাস্তার ট্রাফিক আলো নিভিয়ে দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-ব্যবসা প্রতিষ্ঠান, বেসকারি অফিস, আইনজীবী এবং সামরিক কর্তৃপক্ষসহ সবাই রাস্তায় নেমে আসেন। কাশ্মীরের জনগণের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য শুক্রবারের এ কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় পুরো দেশের রেডিও এবং টিভিতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের জাতীয় সংগীত প্রচারিত হয়।

চলতি মাসের ৫ তারিখ ভারতের নরেন্দ্র মোদির সরকার জম্মু এবং কাশ্মীরের বিশেষ অধিকার বাতিল করা এবং এ অঞ্চলকে দুই ভাগ করার পর থেকেই পাকিস্তান প্রতিবাদ জানিয়ে আসছে। এরই মধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে পাকিস্তান।

এদিকে ৫ আগস্টের পর থেকে কাশ্মীরের সঙ্গে টেলিফোন, ইন্টারনেটসহ সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কাশ্মূরের প্রতিবাদ হচ্ছে। কিন্তু প্রতিবাদকারীদের নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতন করা হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত খবর থেকে জানা যাচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি