১০ মে ২০২৬

কাশ্মীরের ঘটনায় মোদিকে ড. ইউনূসের বার্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কাশ্মীরের ঘটনায় মোদিকে ড. ইউনূসের বার্তা
বাংলাপ্রেস ডেস্ক: ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে এ ঘটনা প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, কাশ্মীরের ঘটনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক্স অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শোকবার্তা দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি। ’ গতকাল মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের বাইসরন উপত্যকায় অস্ত্রধারীরা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ২৬ জন প্রাণ হারান। আহত হন কয়েকজন। এ ঘটনার পর সৌদি আরবে থাকা নরেন্দ্র মোদি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, যারা এ ঘটনায় জড়িত তাদের এর চরম মূল্য পরিশোধ করতে হবে। ভারতের সংবাদমাধ্যমগুলো দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলছে, হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ) দায় স্বীকার করেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি