৫ মে ২০২৬

কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ রদ সাহসী সিদ্ধান্ত : স্বাধীনতা দিবসে মোদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ রদ সাহসী সিদ্ধান্ত : স্বাধীনতা দিবসে মোদি

বিদেশ ডেস্ক: জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বিলোপ থেকে শুরু করে তিন তালাক নিষিদ্ধ করে সরকার একের পর সাহসী সিদ্ধান্ত নিচ্ছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের জনগণ সরকারের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন নরেন্দ্র মোদি।

সরকার দেশবাসীর দেওয়া কাজ করছে উল্লেখ করে এ সময় মোদি জানান, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার থেকে শুরু করে তিন তালাক বিল পাসসহ তাঁর সরকার একের পর সাহসী সিদ্ধান্ত নিয়েছে। মোদি বলেন, ‘সরকারের কর্মকাণ্ড ভারতবাসীকে বারবার চমকে দিয়েছে। আমার ওপর আস্থা রাখুন।’

মোদি তাঁর ঘোষণায় আরো বলেন, ‘আগামী দিনে সন্ত্রাসবাদ দমনে সরকার একের পর এক কড়া পদক্ষেপ নেবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ এক হয়ে লড়াই করছে। কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে মদদ দেওয়া যাবে না।’

এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে ভারত। সন্ত্রাসবাদ মুছে দিতে যা করার আমরা করব।’ ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষায় সরকার জোর দিয়েছে বলেও জানান মোদি।

এদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের সিদ্ধান্তের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি। ভারতীয় প্রতিরক্ষায় তিন বাহিনীর সমন্বয়ে নতুন পদ আনা হবে বলে জানান তিনি। পদটির নাম হবে ‘চিফ অব ডিফেন্স স্টাফ’। তিন বাহিনীর সমন্বয়ে কাজ করবে ‘চিফ অব ডিফেন্স’। এ ছাড়া ভারতীয় সেনা, নৌ সেনা ও বিমানবাহিনীর আধুনিকীকরণ করা হবে বলেও জানান মোদি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি