৮ মে ২০২৬

কাশ্মীরে ভারী তুষারপাত: বিমান চলাচল স্থগিত, পরীক্ষা বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কাশ্মীরে ভারী তুষারপাত: বিমান চলাচল স্থগিত, পরীক্ষা বাতিল
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের কাশ্মীরে অনবরত তুষারপাত। ফলে বহু পর্যটক আটকা পড়েছেন। শ্রীনগর বিমানবন্দর থেকে শনিবার সব বিমান বাতিল করে দেওয়া হয়েছে। রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেখানে আটকে রয়েছেন পর্যটকেরা। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। ভারী তুষারপাতের কারণে কাশ্মীরের শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক এবং মোগল রোড বন্ধ করে দেওয়া হয়েছে। এই দু’টি কাশ্মীরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। ফলে কাশ্মীরের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, শনিবারের সব বিমান চলাচল বাতিল। শ্রীনগরে যে সব বিমানের নামার কথা ছিল, সেগুলিও বাতিল করা হয়েছে। যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ঘন কুয়াশায় শ্রীনগরে দৃশ্যমানতা তলানিতে। তার ওপর রানওয়েতে জমেছে বরফ। কাশ্মীরে ট্রেন পরিষেবাও বিপর্যস্ত। বানিহাল-বারামুলা বিভাগে বরফের কারণে ট্রেন চালানো যাচ্ছে না। গত কয়েক দিন ধরেই শ্রীনগর এবং সংলগ্ন এলাকায় তুষারপাত চলছে। শুক্রবার বরফ পড়েছে সমতলেও। শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দু’হাজারের বেশি গাড়ি দাঁড়িয়ে। তাতে অন্তত ১০ হাজার পর্যটক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাস্তা থেকে বরফ সরিয়ে প্রাথমিক ভাবে বড় গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শুক্রবার জম্মু থেকে শ্রীনগরে গিয়েছেন। তার দফতর দক্ষিণ কাশ্মীরের প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানিয়েছেন তিনি। তুষার-দুর্যোগের কারণে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে শনিবার সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানাবেন কর্তৃপক্ষ। তবে বরফ পেয়ে খুশি পর্যটকদের একাংশ। স্থানীয়েরাও আনন্দে মেতেছেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি