কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সেনা নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তল্লাশি অভিযানের সময় গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সেনা কর্মকর্তারা জানান, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দুদু-বসন্তগড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যম এক্সে হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, ‘নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, উধমপুরের বসন্তগড় এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে।’
এরইমধ্যে তীব্র গুলিবর্ষণের ঘটনা ঘটে বলেও জানানো হয়েছে।
সেনাবাহিনী বলেছে, ‘আমাদের একজন যোদ্ধা প্রাথমিকভাবে গুরুতর আহত হন এবং পরে সর্বোত্তম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তার মৃত্যু হয়েছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই স্থানে এখনো অভিযান চলছে বলে জানা গেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভারতে সড়ক দুর্ঘটনা: ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে ১২ পুণ্যার্থীর করুণ মৃত্যু
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি