৫ মে ২০২৬

কাশ্মীরে জঙ্গি হামলায় পশ্চিমবঙ্গের পাঁচ শ্রমিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাশ্মীরে জঙ্গি হামলায় পশ্চিমবঙ্গের পাঁচ শ্রমিক নিহত

বাংলাপ্রেস ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের পাঁচ শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তিনজনের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। খবর ভারতের গণমাধ্যম নিউজ এইটিনের।

পুলিশ জানায়, নিহতদের প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। আহত শ্রমিকের নাম জহুরুদ্দিন। তিনি কাত্রাসু গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। হামলার সময় তিনি এখানেই ছিলেন। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।

গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের কেন্দ্র সরকার গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর থেকে এখানে থাকা বাইরের রাজ্যগুলোর ট্রাকচালক ও শ্রমিকদেরকে টার্গেট করে সন্ত্রাসীরা।

এর আগে সোমবার অনন্তনাগে জঙ্গিরা উধামপুর জেলার এক ট্রাকচালককে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। গত ৫ আগস্টের পর থেকে পর্যন্ত চারজন ট্রাকচালককে হত্যা করেছে জঙ্গিরা। সন্ত্রাসীরা গত ২৪ অক্টোবরে শোপিয়ান জেলায় কাশ্মীরের বাইরের দুই ট্রাকচালককে হত্যা করে।

গত ১৪ অক্টোবর সন্দেহভাজন পাকিস্তানি নাগরিকসহ দুই সন্ত্রাসী শোপিয়ানে রাজস্থানে নিবন্ধিত একটি ট্রাকের চালক শরিয়েফ খানকে গুলি করে হত্যা করেছিল। এছাড়া একটি বাগানের মালিকের ওপর হামলা চালায় এই দুই সন্ত্রাসী।

এর দুইদিন পর সন্ত্রাসীরা শোপিয়ানে হামলা চালিয়ে পাঞ্জাবের আপেল ব্যবসায়ী চরঞ্জিত সিংকে নিহত এবং সঞ্জিবকে আহত করে। এ দিন পুলওয়ামা জেলায় জঙ্গিরা ছত্তিসগড়ের এক শ্রমিককে গুলি করে হত্যা করেছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি