৭ মে ২০২৬

কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ৩ ভারতীয় সেনা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ৩ ভারতীয় সেনা নিহত
বাংলাপ্রেস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে তিন সেনা নিহত হয়েছেন। রোববার (৪ মে) স্থানীয় সময় সকালে অঞ্চলটির রামবান জেলায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানায়, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল গাড়িটি। এ সময় শ্রীনগর মহাসড়কের ব্যাটারি চশমামূল নামক এলাকায় দুর্ঘটনার কবলের পড়ে সেনাবাহিনীর গাড়িটি। মূল সড়ক থেকে ছিটকে পড়ে পাশের ৭শ’ ফুট গভীর খাদে। কর্মকর্তারা জানান, দুর্ঘটনার ফলে গাড়িটি সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন হয়ে যায়। সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু হয়। ঘটনাস্থলেই গাড়ির ভেতরে থাকা তিন সৈন্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। পিটিআই’র তথ্য অনুসারে, নিহত তিন সেনা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর। তাদের মৃতদেহ খাদ থেকে উদ্ধার করা হয় বলে জানানো হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি