৫ মে ২০২৬

কাশ্মীরে ১৪৪ ধারা জারি, গৃহবন্দী সাবেক দুই মুখ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাশ্মীরে ১৪৪ ধারা জারি, গৃহবন্দী সাবেক দুই মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক: কাশ্মীর সংক্রান্ত উত্তেজনা আরও বেড়েছে। রোববার মধ্যরাতে গৃহবন্দী করা হয়েছে জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে। সেইসঙ্গে কাশ্মীরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গভীর রাতের এই পদক্ষেপে সবার মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট ও কেবল টিভি সেবা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। একইসঙ্গে স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে চলতি উত্তেজনার প্রেক্ষিতে অঞ্চলটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাজ্য সচিবালয়, পুলিশের সদর দফতর, বিমানবন্দর, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর-সহ কাশ্মীরের সংবেদনশীল স্থানে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।

রাতে শহরের বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী। শ্রীনগরে প্রবেশ ও বের হওয়ার পথে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে যেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে প্রশাসনকে বাধার মুখে পড়ে হয়েছিল, সেসব এলাকার প্রতি বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি