৫ মে ২০২৬

কাশ্মীর সিমান্তে যুদ্ধের ইঙ্গিত দিলেন পাক রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাশ্মীর সিমান্তে যুদ্ধের ইঙ্গিত দিলেন পাক রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক: আমেরিকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান সতর্ক করে বলেছেন, কাশ্মীর পরিস্থিতির অবনতি হতে পারে। পরিস্থিতি এমন হলে তার দেশ আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে কাশ্মীর সীমান্তে মোতায়েন করবে।

পাকিস্তান যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে তালেবান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। দু’পক্ষের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের এডিটোরোরিয়াল বোর্ডকে গতকাল (সোমবার) দেওয়া সাক্ষাৎকারে মাজিদ খান জোর দিয়ে বলেন, কাশ্মীর ও আফগানিস্তান আলাদা দুটি ইস্যু, তিনি এ দুটোকে এক করতে চান না।

তার দেশ আমেরিকা ও তালেবানের আলোচনার সফলতাও কামনা করা সত্ত্বেও পাক রাষ্ট্রদূত বলেন, অধিকৃত কাশ্মীরে ভারতীয় দমন-পীড়ন খুব খারাপ সময়ে শুরু হয়েছে।

তিনি বলেন, “আমরা পশ্চিম সীমান্তে বিপুল সেনা মোতায়েন করে রেখেছি। তবে কাশ্মীর পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে আমরা পূর্ব সীমান্তে সেনা পুনঃমোতায়েন করব।”

তিনি জোর দিয়ে বলেন, ইসলামাবাদ এই মুহূর্তে পূর্ব সীমান্ত ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করছে না।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে খুব সামান্যই যোগাযোগ আছে। এ সম্পর্কে পাক রাষ্ট্রদূত বলেন, “আমি সন্দেহ করছি যে, পরিস্থিতির অবনতি ঘটবে।” তবে কী ধরনের অবনতি হবে তিনি তা বলতে অস্বীকার করেন।

মাজিদ খান বলেন, “আমরা দুটি বড় দেশ; পরমাণু শক্তিধর বিশাল সামরিক বাহিনী রয়েছে এবং সংঘাতের ইতিহাস রয়েছে। এ নিয়ে খালি খালি চিন্তা করে লাভ নেই; পরিস্থিতি খারাপ করলে নিশ্চয় তা আরো খারাপ হবে।”তথ্যসূত্র: পার্সটুডে

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি