৪ মে ২০২৬

কার্তিককে নিয়ে যে কথা প্রকাশ্যে বলছে সারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কার্তিককে নিয়ে যে কথা প্রকাশ্যে বলছে সারা

বিনোদন ডেস্ক: কার সঙ্গে ডেট করতে চান? সারা আলি খান প্রকাশ্যেই জানিয়েছিলেন কার্তিক আরিয়ানের নাম। যদিও প্রকাশ্যে কার্তিক লাজুক হেসে সারাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। তখন থেকেই বলিউডের এই তরুণ তুর্কীদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে। সেই জল্পনা ফের উস্কে দিলেন এই জুটি।

ইমতিয়াজ আলির ‘লভ আজ কাল ২’ ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন সারা, কার্তিক। সদ্য সেই ছবির শুটিং শেষে এক গাড়িতে করে বেরতে দেখা গেল তাঁদের।

সারা যখন কার্তিকের সঙ্গে ডেটে যাওয়ার কথা প্রকাশ্যে বলেন, তখন থেকেই যে গসিপ শুরু হয়ে তা ফের ধামাচাপা পড়ে যায় ইমতিয়াজের ছবির ঘোষণা হওয়ার পর। অনেকেই বলতে শুরু করেন, ছবির পাবলিসির জন্য সারা ওই কথা বলেছিলেন। যদিও তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সইফ-কন্যা। কিন্তু ইমতিয়াজের ছবির শুটিংয়ে এই জুটির কেমিস্ট্রি দেখার পর ইউনিটের অনেকেই এই সম্পর্কের মধ্যে অন্য গন্ধ খুঁজতে শুরু করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি