কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আটক করা হয়েছে ২০ জনকে।
সদর থানার ওসি মির সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ওই ২০ জনকে আটক করা হয়েছে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় ২৫ জনকে। ওইদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি