কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে আবার ১৪৪ ধারা জারি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে তিন দিন কারফিউর পর আবার ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য আজ রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এর আগে গতকাল রাত আটটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। গতকাল সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ সাময়িক শিথিল করা হয়েছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বুধবার এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এরপর জেলা ম্যাজিস্ট্রেট প্রথম দফায় ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতি হলে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়।
পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘোষণা করেন। শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ছয়টা পর্যন্ত কার্যকর রাখা হয়। শনিবার বিকেল পাঁচটার দিকে নতুন করে ঘোষণা আসে, রাত আটটা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দেয় ইউনিসেফ, ১০টি বৈঠকে করে সতর্ক
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস