কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে কারফিউ শিথিলের পর আজ রোববার (২০ জুলাই) সকাল ৮টা থেকে ফের ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে কোনো সভা সমাবেশ করা যাবে না বলে জানায় প্রশাসন। এক সঙ্গে একাধিক লোক ঘোরাফেরা করাতেও বিধিনিষেধ থাকছে। এখনও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
প্রসঙ্গত, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশ-আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় হামলা ও সংঘর্ষর ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হন।
এরই প্রেক্ষিতে ঘটনার দিন সন্ধ্যা থেকে গোপালগেঞ্জে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। যা পরবর্তীতে কয়েক দফা বাড়ানো হয়। সবশেষ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ বহাল থাকে। তবে রোববার জেলায় কারফিউ শিথিল করে জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
এদিকে, সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় তিন হাজারের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে চারটি মামলা দায়ের হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি