কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:রাজধানীর খুচরাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকায় উঠেছে। অথচ তিন দিন আগেও তা ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়।
রাজধানীর খুচরাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকায় উঠেছে। অথচ তিন দিন আগেও তা ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়।
গতকাল বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারেই মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকা। যা খুচরাবাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার দোকানগুলোতে আরো বেশি দামে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। কাওরান বাজারের পাইকারি কাঁচা মরিচ বিক্রেতা বজলুর বলেন, টানা বৃষ্টির পাশাপাশি এখন তো দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে। এ কারণে কাঁচা মরিচ ও সবজিখেত নষ্ট হওয়ায় চাহিদামতো সরবরাহ নেই। তবে আবহাওয়া ভালো হলে দাম কমে আসবে বলে তিনি জানান।
রাজধানীর তুরাগ এলাকার নতুন বাজারের সামনে ভ্যানে করে সবজি বিক্রি করেন আমিনুল। তিনি বলেন, তিন-চার দিন আগেও ২৫০ গ্রাম কাঁচা মরিচ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করেছেন। যা এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন। তিনি বলেন, পাইকারি বাজারেই তো কাঁচা মরিচের দাম বেশি, সরবরাহ কম। তাই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে কাঁচা মরিচের পাশাপাশি ধনে পাতার দামও বেড়েছে সবচেয়ে বেশি। গতকাল বাজারে ১০০ গ্রাম ধনেপাতা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা কয়েক দিন আগেও ২০ টাকায় পাওয়া গেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি