৭ মে ২০২৬

কাঁচা মরিচ পচে গেলে আমি কী করব?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কাঁচা মরিচ পচে গেলে আমি কী করব?
বাংলাপ্রেস ঢাকা : ঝড়-বৃষ্টিতে যদি কাঁচা মরিচ পচে যায়, তাহলে আমি কী করব? আমাদের সচিবই কী করবেন?— সাংবাদিকদের উদ্দেশে এমন প্রশ্ন রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ–সংক্রান্ত বৈঠক শেষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। টিপু মুনশি বলেন, ‘এখন ঝড়-বৃষ্টিতে যদি কাঁচা মরিচ পচে যায়, তাহলে আমি বাণিজ্যমন্ত্রী বা আমাদের সচিব কী করবেন? আর কাঁচা মরিচ এক হাজার টাকা কেজির যে কথা বলা হচ্ছে, তা কিন্তু এক বা দুই দিনের কথা।’ সাংবাদিকদের উদ্দেশে টিপু মুনশি বলেন, ‘যে কয়েক দিন আমাদের এখানে (কাঁচা মরিচের) দাম বেড়েছিল, সেই কয়েক দিন গুগল খুলে দেখুন যে কলকাতায় বাজারে কেমন ছিল দাম। আমি তো কলকাতার বাণিজ্যমন্ত্রী না, তাহলে সেখানে দাম বাড়ল কীভাবে?’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি