কানেকটিকাটের ট্রিনিটি কলেজে 'কমিউনিটি ইফতার ডিনার'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যেই রমজান শুরু হয়েছে শুক্রবার রাত থেকে। অর্থাৎ শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করেন শনিবারের প্রথম রোজার জন্য। আর সোমবার (মার্চ ৩) কানেকটিকাটের হার্টফোর্ডের ট্রিনিটি কলেজে আয়োজন করা হয়েছিল একটি 'কমিউনিটি ইফতার ডিনার'।
মুসলিম লাইফ প্রোগ্রাম এবং মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। শুধু ইফতারই নয়, এই অনুষ্ঠানে রমজানের মূলভাব ব্যাখ্যা করা হয়। কমিউনিটির সদস্যদের নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়া হয় এবং পরিবারের পক্ষ থেকে পুরস্কারসহ ট্রিভিয়া গেমের আয়োজন করা হয়।
মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানা সাফি বলেন, 'একসঙ্গে বসে খাওয়া, একই বিশ্বাসের মানুষদের সঙ্গে দেখা হওয়া, যারা আপনার অনুভূতি বুঝতে পারে- এমন সুযোগ পাওয়া দারুণ বিষয়। একইসঙ্গে, যারা মুসলিম নন, তাদের আমন্ত্রণ জানিয়ে আমাদের ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে একটু ধারণা দেওয়া খুব গুরুত্বপূর্ণ।'
রমজান চলবে ২৯ মার্চ পর্যন্ত।
কানেকটিকাটের হার্টফোর্ডের ট্রিনিটি কলেজে প্রচুর সংখ্যক মুসলিম শিক্ষার্থী রয়েছে। পাশাপাশি অনেক বাংলাদেশি শিক্ষার্থীরাও পড়াশোনা করছে সেখানে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি