কানেকটিকাটের নিউ হ্যাভেনে কর্মস্থল থেকে শিক্ষার্থী আটক

মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেনের এক স্কুল শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।
১৮ বছর বয়সী এসড্রাস আর. নিউ হ্যাভেনের উইলবার ক্রস হাই স্কুলের জুনিয়র বর্ষে পড়াশোনা করছিলেন। ২১ জুলাই নিউ হ্যাভেনের একটি কার ওয়াশে কাজ করার সময় তাকে আটক করে আইসিই এজেন্টরা। বর্তমানে তাকে ম্যাসাচুসেটসের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে।
নিউ হ্যাভেনের মেয়র জাস্টিন এলিকর বলেন, যতদূর জানি, স্কুলে তার কোনও শৃঙ্খলাজনিত সমস্যা ছিল না, সে একজন ভালো ছাত্র ছিল এবং শুনেছি আইসিই তাকে কার ওয়াশ থেকে তুলে নিয়ে গেছে। যদি সত্যিই এই কিশোরের কোনও সমস্যা না থাকে, তাহলে একজন তরুণকে এভাবে তুলে নিয়ে যাওয়া নিন্দনীয়। কল্পনা করুন, আপনার জীবনের মাঝখান থেকে পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে গেল, একজন প্রাপ্তবয়স্কের জন্যই এটা ভয়ঙ্কর, আর সে তো একজন ১৮ বছরের ছেলে, আমাদের কমিউনিটির অংশ।
মেয়র এলিকর জানান, প্রায় দুই সপ্তাহ আগে এসড্রাসকে আটক করা হয়েছে। নিউ হ্যাভেন শহর কর্তৃপক্ষ ও নিউ হ্যাভেন পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এসড্রাস একজন পরিশ্রমী শিক্ষার্থী এবং ভদ্র যুবক। মেয়র এলিকর বলেননি এসড্রাস কোন দেশ থেকে এসেছেন বা তিনি কতদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন।
নিউ হ্যাভেন কর্তৃপক্ষ ও সুপারিনটেনডেন্ট ম্যাডেলিন নেগ্রন এক যৌথ বিবৃতিতে জানান, তারা ইউনিদাদ লাতিনা এন আকসিওন এবং কানেকটিকাট স্টুডেন্টস ফর এ ড্রিম-এর মতো কমিউনিটি সংগঠনগুলোর সঙ্গে কাজ করছে, যাতে এসড্রাসের পরিস্থিতি সম্পর্কে আরও জানা যায় এবং তার আইনি সহায়তা নিশ্চিত করা যায়।
মেয়র এলিকর বলেন, আমরা এখন এমন এক পৃথিবীতে আছি, যেখানে আইসিই দুই সন্তানের সামনে তাদের মা’কে তুলে নিচ্ছে, যখন সে স্কুলে নিয়ে যাচ্ছে তাদের—এবং এখন তারা একজন স্কুল শিক্ষার্থীকে তুলে নিয়ে যাচ্ছে, এটা একেবারে হতবাক করার মতো।
উইলবার ক্রস হাই স্কুলের শিক্ষকরা এসড্রাসের জন্য সমর্থনের চিঠি লিখছেন। শহর ও স্কুল কর্তৃপক্ষ বলেছে, তারা এসড্রাস, তার বন্ধু ও শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছে।
নিউ হ্যাভেনের মেয়র জাস্টিন এলিকর ও সুপারিনটেনডেন্ট ম্যাডেলিন নেগ্রনের ভাষায়, এসড্রাস একজন পরিশ্রমী শিক্ষার্থী ও ভদ্র যুবক এমন একজন ১৮ বছরের তরুণকে আইসিই’র আটক করা অনৈতিক।
মেয়র এলিকর আরও বলেন, আমরা কমিউনিটি হিসেবে এসড্রাসের পাশে সবরকমভাবে দাঁড়াবো। উইলবার ক্রস হাই স্কুল ও আমাদের অংশীদার সংগঠনগুলোর সঙ্গে মিলে আমরা চেষ্টা করছি কীভাবে তাকে সাহায্য করা যায়। শুনেছি একটি অ্যাডভোকেসি সংগঠনের কেউ তার সঙ্গে আটক কেন্দ্র থেকে ফোনে কথা বলেছেন, এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তার পাশে থাকার। এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি