কানেকটিকাটের মেজ্জানে শ্রাবনীর সাথে নুরু-হুমায়ুনের দেখা, তারপর--
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বসবাসকারী চট্টগ্রামবাসীদের ঐতিহ্যবাহী 'মেজ্জান' শনিবার (৪ সেপ্টেম্বর) ব্রিজপোর্টের সীসাইড পার্কে অনুষ্ঠিত হয়। মেজ্জানের মাঠে হঠাৎ করেই উপস্থিত হয়েছিলেন কানেকটিকাটের একমাত্র বাংলাদেশি মহিলা সার্টিফাইড পাবলিক একাউন্টেন্ট (সিপিএ) শ্রাবনী সিং। এবারের মেজ্জানের প্রধান সমন্বয়কারী নুরুল আলম নুরু ও বাক-এর নির্বাচনে তার পরিষদের সাধারন সম্পাদক প্রার্থী হুমায়ুন আহমেদ চৌধুরীর সাথে তার সরাসরি দেখাও হয়েছে। কিন্তু কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।
নিউ ইয়র্কের কাউন্সিলওম্যান পদপ্রার্থী শাহানা হানিফের মা রেহানা হানিফ ও মেজ্জান এর আহবায়ক নাজিম উদ্দিনের সাথে ছবি তুলে শ্রাবনী তার ফেসবুকে পোষ্ট দিয়েছেন। কিন্তু মেজ্জানের মাঠে শ্রাবনীর উপস্থিতি ও সরাসরি দেখা হবার পরও কোন প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানায়নি নুরু ও হুমায়ুন। অথচ গত বছর (২০২০) ১৫ ফেব্রুয়ারি ম্যানচেষ্টারে অনুষ্ঠিত প্রবাসী বরিশালবাসীদের পিঠামেলায় শ্রাবনীর আগমনের খবর পেয়েই দ্রুত স্থান ত্যাগ করে চলে যান নুরু। পরদিন নুরু হুমায়ুনকে দিয়ে শ্রাবনীকে অকথ্যভাষায় গালাগালসহ নানাধরনের হুমকি প্রদর্শন করেন। তাদের এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে শ্রাবনী তার কর্মস্থলের কর্ণধার নিউ ইয়র্কের সিপিএ সারওয়ার চৌধুরীকে বিষয়টি অবহিত করেন।
তিনি ঘটনা শোনার পর বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সভাপতি ময়নুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলকে একটি চিঠি পাঠান। শুধু তাই নয় পিঠামেলায় শ্রাবনীর আগমনের বিষয়টি নিয়ে স্থানীয় একজন সংবাদকর্মি তার ফেসবুকে স্টাটাস দেন। এর কয়েকদিন পর নুরুল আলম নুরু তার আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়ে ফেসবুক থেকে স্টাটাস তুলে নেওয়ার তাগিদসহ আদালতে মামলা করার হুমকি দেন। তার এহেন কর্মকান্ডে নিন্দা জানিয়েছেন অনেকেই। এবারে তার সমন্বয়ে অনুষ্ঠিত মেজ্জানের মাঠে শ্রাবনী সিং কীভাবে এলো? দু'জনের সাথে দেখা হবার পরও তাদের কোন প্রতিক্রিয়া নাই কেন তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নুরু-শ্রাবনীর সম্পর্ক নিয়েও কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের মাঝে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি