কানেকটিকাটে ভার্চুয়াল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টার পাবলিক লাইব্রেরি দ্বিতীয়বারের মতো অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন করেছে। আগামী ২১ ফেব্রুয়ারি রবিবার ম্যানচেস্টার পাবলিক লাইব্রেরির আয়োজনে ভার্চুয়াল এ অনুষ্ঠান দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অমর একুশের ভার্চুয়াল এ অনুষ্ঠান কানেকটিকাটের প্রবাসীদের অনুষ্ঠানে সংযুক্ত থেকে আয়োজকদের উৎসাহিত করার আহবান জানানো হয়েছে।
কানেকটিকাটের লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী ও সাংস্কৃতিপ্রেমীরা বিভিন্নভাবে বিদেশিদের বন্ধুদের সামনে বাংলাদেশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরবেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার অ্যাডাল্ট অ্যান্ড কন্টিন্যুয়িং এডুকেশনে কর্মরত বাংলাদেশি কর্মি সানজিদা নীরা।
ম্যানচেস্টার অ্যাডাল্ট অ্যান্ড কন্টিন্যুয়িং এডুকেশন, ম্যানচেস্টার পাবলিক লাইব্রেরি, স্কুল রিডিনেস কাউন্সিল এবং ম্যানচেস্টারের প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে থাকবে অমর একুশের পটভূমিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রভাব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিশ্লেষণ। আলোচনায় অংশ নেবেন স্থানীয় কবি লেখক সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা। অনুষ্ঠানে থাকবে দেশাত্ববোধ ও মাতৃভাষা নিয়ে শিশু কিশোরদের পরিবেশনা ও বড়দের গান।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি