৫ মে ২০২৬

কানেকটিকাটে প্রথমবারের মতো উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কানেকটিকাটে প্রথমবারের মতো উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা
  হার্টফোর্ড প্রতিনিধি : বাংলাদেশের মহান স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ মিলফোর্ড শহর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় বাংলাদেশের লাল সবুজের পতাকা। কানেকটিকাটের নিউ মিলফোর্ড শহরের ইকোনোমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের বোর্ড অন ডাইরেক্টর ও বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ এবং নাজিয়া আহমেদ নিশির উদ্যোগে এ পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো আমরা কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ মিলফোর্ড শহর ভবনের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছি। আমাদের এ কাজে সহায়তার জন্য নিউ মিলফোর্ড সিটি মেয়র পেটি বাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার এ অবদানের কথা কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিরা চিরদিন স্মরণ করবে পতাকা উত্তোলনের এ কর্মসূচিতে বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট ও স্থানীয় বরিশাল কমিউনিটির নেতৃবৃন্দসহ কানেকটিকাট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাক্রমে-মীর সাব্বির আহমেদ,নাজিয়া আহমেদ নিশি, শাহাজ ইসলাম, আনোয়ার মন্ডল, শফি আলম, আব্দুল করিম ও আনোয়ার হোসেন হিমু প্রমুখ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনে সহযোগিতা করায় নিউ মিলফোর্ড সিটি মেয়র পেটি বাস উপস্থিত বাংলাদেশি প্রবাসীদের ধন্যবাদ জানান। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি