কানেকটিকাটে অর্ধশতাধিক বাংলাদেশি খ্রিষ্টান করোনায় আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টার শহরে পার্টিতে অংশ নিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ডিসেম্বরে বড়দিন ও একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় প্রায় ৩০টি খ্রিষ্টান সম্প্রদায় পরিবারের অর্ধশতাধিক নারী পুরুষের দেহে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের একটি সূত্র জানিয়েছেন।
সূত্রটি জানায়, ম্যানচেস্টার শহরে প্রায় শতাধিক বাংলাদেশি খ্রিষ্টান পরিবারের বসবাস। গত ২৫ ডিসেম্বর বড়দিন এবং পরে রিপন নামের একজনের বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিল অনেক পরিবারের সদস্য। সেই থেকে প্রায় অর্ধশত নারী পুরুষের দেহে দ্রুত করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। বড়দিনের পরদিন ২৬ ডিসেম্বর এলভিসের স্ত্রী বাংলাদেশে যাবার জন্য নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে যান। বিমানবন্দরের নিয়মানুযায়ী করোনা পরীক্ষায় গেলে সেখানে তার সংক্রমণ শনাক্ত করেন কর্তৃপক্ষ। তাকে করোনা পরীক্ষার জন্য পরামর্শ দিয়ে বিমানবন্দর থেকে বাসায় ফেরত পাঠিয়ে দেন। তিনি করোনা পরীক্ষা না করেই পরদিন তিনি স্থানীয় একটি শপিং মলে যান। সেখানে অনেকের সাথে দেখা হয় এবং কথাবার্তার পর তাদের সাথে আলিঙ্গনও করেন। তার সাথে আলিঙ্গন করা ব্যক্তিরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। কানেকটিকাটের ম্যানচেস্টার শহরে বসবাসকারী একজন বাংলাদেশি খ্রিষ্টান জানিয়েছেন বড়দিনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন এই শহরে বসবাসকারী প্রায় প্রতিটি খ্রিষ্টান প্রবাসী বাংলাদেশি পরিবারেই দু'একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি একটি ছোট শিশুর দেহেও করোনা সংক্রমণ দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি