কানেকটিকাটে নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হার্টফোর্ড প্রতিনিধি: আজ যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে ‘সা রে গা মা পা’র দ্বিতীয় রানারআপ বিজয়ী মাঈনুল আহসান নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান। বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে আজ ৩১ আগষ্ট শনিবার ম্যানচেস্টারের ইষ্ট ক্যাথলিক হাই স্কুলে অনুষ্ঠিতব্য নোবেল- এর একক সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি হরক রকমের জিনিষপত্র কেনাকাটারও ব্যবস্থা থাকবে।
বিকেল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। জনপ্র্তি ২০ ও ভিআইপি ৫০ ডলার হারে স্থানীয় গ্রোসারি দোকান ও সংগঠনের সদস্যদের হাতে পাওয়া যাচ্ছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় গানের রিয়েলিটি শোতে বাবার প্রতি ভালোবাসাময় জেমসের সেই বিখ্যাত বাবা গান দিয়েই মাত করলেন জি বাংলা’র ‘সা রে গা মা পা’ মঞ্চ। শুরুটা যেমন আলো ঝলমলে হয়েছিল তেমনি আগামীর পথচলাও আরো বর্ণিল হবে বলে সবার প্রত্যাশা ছিল বাংলার তরুণ এই কণ্ঠযোদ্ধার জন্য।
‘সা রে গা মা পা’ তে অংশ নিয়ে দুই বাংলার মানুষের মন জয় করেছেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। দর্শক ভোটে বার বার সেরা হওয়ার পাশাপাশি, বিচারকদের কাছ থেকে সবসময় উচ্ছসিত প্রশংসা পেয়েছেন।
‘সা রে গা মা পা’র এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে ১ম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং ২য় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল!
গোপালগঞ্জের সন্তান নোবেল ছোটবেলা থেকেই গানের সঙ্গে মিতালি গড়েছেন। কোনো গুরুর কাছে শিক্ষা না নিলেও আগে বাংলালিংক নেক্সট টিউবার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ছয়ে এসেছিলেন তিনি। তার মূল পরিচয় সে বাংলাদেশের তারুণ্য দীপ্ত ঝলঝলে এক প্রতিভা।
প্রিয় নোবেল বাবার প্রতি ভালোবাসাময় জেমসের সেই বিখ্যাত বাবা গান দিয়েই মাত করলেন জি বাংলা’র ‘সা রে গা মা পা’ মঞ্চ। শুরুটা যেমন আলো ঝলমলে হলো তেমনি আগামীর পথচলা হবে আরো বর্ণিল হবে বলে সবার প্রত্যাশা। শুভকামনা বাংলার তরুণ এই কণ্ঠযোদ্ধার জন্য। নোবেল- এর একক সঙ্গীতানুষ্ঠানের টিকেটের জন্য যোগাযোগ করুন- ৮৬০-৩০৫-১২৬৪, ৮৬০-৯০৬- ৬৮৭০, ৮৬০-৯৭৭-৭৮৭৬ ও ৮৬০-৭২৯-২৩০৮।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি