কানেকটিকাটে মহিলা সমিতির জমকালো বনভোজন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে প্রতিবছরের ন্যায় এবারো ব্রুক হ্যাভেন প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন গত শনিবার ব্রুক হ্যাভেন কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশি মহিলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত বনভোজনে ছিল শিশু-কিশোর ও বড়দের জন্য নানা ধরনের খেলাধুলা ও হরেক রকমের মজাদার ও মুখরোচক খাবার।
ম্যানচেস্টারের বাংলাদেশি মহিলা সমিতি প্রতিবছর এ বনভোজনের আয়োজন করে থাকেন। দুপুরের মধ্যাহ্নভোজের জন্য নিজ নিজ বাসা থেকে তৈরি করে নিয়ে এসব খাবারের মধ্যে ছিল মধ্যে হরেকরকমের তরকারীর সাথে ছিল পোলাও ও সাদাভাত। দিনভর এই বনভোজনে চলে বাঙালি নারী
পুরুষদের গল্প আর আড্ডা। শিশু-কিশোররাও মেতে উঠেন বিভিন্ন ধরনের খেলাধুলায়।সঙ্গীতশিল্পী কৌশলী ইমা ও মেরুনা খান শম্পার তত্বাবধানে ছোট ও বড়দের এসব খেলাধুলা পরিচালনা করেন খোরশেদ হাফিজ। শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন বনভোজনে আগত অতিথিরা।এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।
আরও ছবি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি