কানেকটিকাটে মেজবানে মাংস খেয়ে শতাধিক মানুষ অসুস্থ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বসবাসকারী চট্টগ্রামবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মেজবানের 'খাদ্য বিষক্রিয়া' (ফুড পয়জনিং)যুক্ত গরুর মাংসের তরকারি খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়েছে খবর পাওয়া গেছে। বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এ খবর জানিয়েছেন।
জানা যায়, গত ২৯ জুন শনিবার ব্রিজপোর্টের সীসাইড পার্কে অনুষ্ঠিত মেজবানের রান্নাকৃত গরুর মাংস সঠিকভাবে সংরক্ষণ না করায় অধিকাংশ তরকারি খাদ্য বিষক্রিয়ায় নষ্ট হয়ে যায়। অনুষ্ঠানে ২ হাজারের বেশি মানুষ মেজবান খেতে আসেন। গাড়িতে রাখা নষ্ট হওয়া গরুর মাংস দিয়ে কিছু সংখ্যক মানুষকে খাওয়ানো হয়। এদের মধ্যে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। পেটের পীড়া ও পাতলা পায়খানায় আক্রান্তদের অনেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবনে বাধ্য হন।
ম্যানচেস্টারের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেভাবে গরুর মাংস রান্না করা হয়েছে তাতে চট্টগ্রামের মেজবানের ঐতিহ্য বিনষ্ট হয়েছে। কারন হিসেবে তারা বলেন, প্রায় সবগুলো গরুর মাংসই অতিরিক্ত সিদ্ধ করার ফলে 'মাংসের ডাল' খেতে হয়েছে। ভিন্নরকম স্বাদের রান্না করা মাংস দিয়ে অতিথি আপ্যায়ন করাকেই 'মেজবান' বলা হয়ে থাকে। কিন্তু এবারের রাঁধুনি সেই স্বাদ নষ্ট করেছেন। এটাকে কোন মেজবান বলা যায় না। তারা জানান মাংসের ডাল দিয়েও ভাত খাওয়া যেত। কিন্তু রান্না করা কিছু মাংস প্রচন্ড গরমে নষ্ট হয়ে যায়। উপায় না পেয়ে আয়োজকরা সেই তরকারি দিয়েই অতিথিদের আপ্যায়ন করেন। ফলে শতাধিক মানুষ পেটের ব্যথা ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গত এক সপ্তাহ জুড়ে কানেকটিকাটের প্রবাসীদের মাঝে শুধু মেজবানে মাংসের ডাল কথাটিই মুখ্য আলোচনা হয়ে দাঁড়িয়েছে। তবে এ ব্যাপারে মেজবান পরিচালনা কমিটির সদস্য সচিবসহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সঠিক তথ্য সরবরাহ করেননি। এমনি প্রকৃত ঘটনা জানাতে অপারগতা প্রকাশ করেন।
বিপি।সিএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি