৬ মে ২০২৬

কানেকটিকাটে করোনায় মৃতের সংখ্যা ৬৯ আক্রান্ত ৩ হাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানেকটিকাটে করোনায় মৃতের সংখ্যা ৬৯ আক্রান্ত ৩ হাজার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ৬৯ জন। গত মঙ্গলবার্বা৩১ মার্চ) পর্যন্ত এ নিয়ে কানেকটিকাটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২ শত ২৮ জনে। প্রবাসী বাংলাদেশিসহ কানেকটিকাটবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না কেউই। করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষা দিতে রাজ্য সরকার প্রতিদিন সংবাদ সম্মেলন করে জনগণকে সতর্ক করার চেষ্টা অব্যাহত রেখেছেন। জরুরি অবস্থাও অব্যাহত রয়েছে। লোকজনদের চলাফফেরা আরো সীমিত করা হয়েছে। তবুও লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ১৯৪। এ তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রাণঘাতী মহামারিতে আক্রান্ত ১ লাখ ৭৫ হাজার ছুঁইছুঁই; মৃতের সংখ্যা ৩ হাজার ৪শ’য়ের বেশি। অন্যদিকে, ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৮৩৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৪২৮। স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৫৩ জন। মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৬৯। মঙ্গলবার রাত ১০টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস দেখা দেয়। পরবর্তীতে দেশটির বিভিন্ন রাজ্যে এ ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পরে। এরপর পর্যায়ক্রমে বিশ্বের ১৯৯টি দেশে এ প্রাণঘাতী ভাইরাস আঘাত হানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শিগগিরই কমছে না করোনার প্রকোপ। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি