৪ মে ২০২৬

কানেকটিকাটে করোনায় বাংলাদেশি চিকিৎসিকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানেকটিকাটে করোনায় বাংলাদেশি চিকিৎসিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান। স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় কানেকটিকাটের হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা সংক্রমণের পর থেকে দীর্ঘ এক মাস তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী লুলু রহমান ও ছেলে রাইদসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কানেকটিকাটের সাউথ উইন্ডজোর শহরে বসবাস করতেন। তিনি হার্টফোর্ড হাসপাতাল ও ইষ্ট হার্টফোর্ডের সাফা মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে কানেকটিকাটসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত ডা. মুস্তাফিজুর রহমান লন্ডন থেকে মেম্বারশীপ অব দ্য রয়াল কলেজেস অব ফিজিশিয়ান্স (এমআরসিপি) ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। তার দেশের বাড়ি ময়মনসিংহে। তার মৃত্যুতে কানেকটিকাটসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। আগামীকাল (৯ জানুয়ারি) শনিবার দুপুরে ১ টায় কানেকটিকাটের ইনফিল্ডের মুসলিম কবরস্থান মাঠে নামাজে জানাজার পর সেখানেই তার মরদেহ দাফন করা হবে কানেকটিকাট প্রবাসী ব্যাঙ্কার গোলাম আহমেদ ও সাংস্কৃতিককর্মি মোল্লা বাহাউদ্দিন পিয়াল জানিয়েছেন। বিপি।এসএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি