৪ মে ২০২৬

কানেকটিকাটে করোনা আতঙ্কে পাঁচ সহস্রাধিক প্রবাসী অবরুদ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানেকটিকাটে করোনা আতঙ্কে পাঁচ সহস্রাধিক প্রবাসী অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে পাঁচ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে নিজ নিজ বাসস্থানে অবরুদ্ধ হয়ে পড়েছেন। প্রতিবেশিদের সাথে সাক্ষাৎ ও টেলিফোন যোগাযোগও বন্ধ করে দিয়েছেন।করোনা আতঙ্কে ঘর থেকে বের হতে সাহাস পাচ্ছেন না কেউ। কানেকটিকাটের ১০টি শহরে ৫/৬ হাজার বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে ম্যানচেস্টার, স্টামফোর্ড, নিউ হ্যাভেন, ব্রিজপোর্ট, হার্টফোর্ড, ড্যানবুরি, সাউথ উইন্ডজোর, বৃষ্টল, টোরিংটনও চেশায়ার শহরে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। গত এক সপ্তাহ ধরে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বেশি দেখা দেওয়ায় আতঙ্কিত পড়েছে প্রবাসীরা। গত এক সপ্তাহে কানেকটিকাট অঙ্গরাজ্যে করোনাভাইরাসে মারা গেছে ৩ জন। গত শনিবার (২১ মার্চ) পর্যন্ত এ নিয়ে কানেকটিকাটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জনে। ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পরায় ঘর থেকেই বের হচ্ছেন না প্রবাসীরা। ইতোমধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, বৃহত্তর নোয়াখালী সমিতির বসন্ত মেলা, সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীসহ চারটি অনুষ্ঠান বাতিল/স্থগিত করা হয়েছে। করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষা দিতে রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে জরুরি অবস্থাো অব্যাহত রয়েছে। চলাফেরও সীমিত করা হয়েছে। তবুও লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। কানেকটিকাটে ফেয়ারফিল্ড কাউন্টিতে সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।। সেখানে এ পর্যন্ত ১২৫ রোগীর সন্ধান মিলেছে। এছাড়া লিচফিল্ড ১০, হার্টফোর্ড ৩৫, নিউ হ্যাভেন ২৭, মিডলসেক্স ৯, টোলান্ড ৬, উইন্ডহাম ৫ এবং নিউ লন্ডন ৩ জন রোগীর খরর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৭ হাজার ৩০১ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জন। ফলে বিশ্বের মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্তের তালিকায় এখন তিন নম্বরে ডোনাল্ড ট্রাম্পের দেশ। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন আরও ৮৪ জন কোভিড-১৯ রোগী। এনিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০ জন। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে ইতোমধ্যেই দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্য অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচ নাগরিকের মধ্যে অন্তত একজনকে বাসায় থাকতে (কোয়ারেন্টাইন) বলা হয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি