৫ মে ২০২৬

কানেকটিকাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমান বিধ্বস্ত, নিহত ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কানেকটিকাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমান বিধ্বস্ত, নিহত ৭
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই বোমারু বিমানটিতে যাত্রী এবং ক্রু সদস্যসহ ১৩ জন আরোহী ছিল। বুধবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে ওই বিমানটি বিধ্বস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপানের বিরুদ্ধে বোয়িং বি-১৭ বিমান মোতায়েন করেছিল মার্কিন বিমান বাহিনী। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় ওই বিমানটি হার্টফোর্ডের সন্নিকটে উইন্ডজোর লকসের ব্রাডলি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানুটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১০ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিল। কানেকটিকাট জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তা জেমস রোভেলা এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখনই সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, আগুনে দগ্ধ হতাহত লোকজনকে শনাক্ত করা খুব কঠিন কাজ। এ বিষয়ে আমরা কোনো ভুল করতে চাই না। বিমানবন্দরে তদারকির কাজ করেন এমন এক কর্মকর্তাও ওই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানানো হয়েছে। কী কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিস্কার নয়। এ বিষয়ে তদন্ত হচ্ছে। বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। এর ১০ মিনিট পরেই কন্ট্রোল রুমকে জানান যে, তারা কিছু সমস্যায় পড়েছেন। এরপরেই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর পরই কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়। পরে আবার খুলে দেয়া হয়েছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি