৫ মে ২০২৬

কানেকটিকাটে চাঁটগাইয়া মেজ্জানে প্রবাসীদের ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কানেকটিকাটে চাঁটগাইয়া মেজ্জানে প্রবাসীদের ঢল
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বসবাসকারী চট্টগ্রামবাসীসহ প্রবাসীদের ঢল নেমেছিল এবারের চট্টগ্রামের ঐতিহ্যবাহী 'মেজ্জান'-এ। শনিবার (৪ সেপ্টেম্বর) ব্রিজপোর্টের সীসাইড পার্কে অনুষ্ঠিত জমজমাট মেজ্জান চলে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। চট্টগ্রামবাসী ছাড়াও কানেকটিকাটের শতশত প্রবাসী অন্যান্য জেলার অতিথিদেরও সমাগম ঘটে এবারের মেজ্জান-এ। প্রথম বছরের মতো এবারো ‘চলন যাই মেজ্জান খাই’ শ্লোগানে অনুষ্ঠিত উক্ত মেজ্জান সুন্দর ও সুষ্ঠভাবে সফল হয়েছে বলে জানান আহবায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাশেম ও প্রধান উপদেষ্টা শফিউল আলম। তাদের দাবি প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয়েছিল এবারের। মহামারি করোনার কারনে গত দু'বছরের তুলানায় এবারে লোক সমাগম কিছুটা কমেছে বলে ধারনা করা হচ্ছে। তবুও মেজ্জান সফল ও সার্থক হয়েছে বলে উল্লেখ করেন আয়োজকবৃন্দ। অন্যান্য সংগঠনের তুলনায় কানেকটিকাটের 'আমাদের চট্টগ্রাম' ব্যতিক্রম বনভোজন (মেজ্জান) করেছে তা নির্দিধায় বলেছেন আগত অতিথিরা। কারন এবারের মেজ্জানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বদলে দেশ ও প্রবাসে মহামারিতে নিহত সকল মানুষের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের ব্যবস্থা করেছিল আয়োজকবৃন্দ, যা যুক্তরাষ্ট্রে আদৌ কোন বনভোনের মাঠে দেখা যায়নি। বনভোজনে অতিথিদের কাছ থেকে নেওয়া হয়নি কোন চাঁদা। তাছাড়া প্রায় সকল বনভোজনে র‍্যাফেল ড্র'র ব্যবস্থা থাকলেও এখানে তা ছিলো না। শুধু তাই নয় এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করা হয়। কানেকটিকাটসহ যুক্তরাষ্ট্রব্যাপী মহামারি করোনার ভয়াবহ প্রকোপের ফলে গত বছর (২০২০) মেজ্জান অনুষ্ঠিত হয়নি। এ কারনে এবারে চট্টগ্রামবাসীসহ বিভিন্ন অঞ্চলের প্রচুর প্রবাসী বাংলাদেশিদের সমাগম আশা করছেন সংশ্লিষ্টরা। কিন্তু প্রথম ও দ্বিতীয়বারের তুলনায় এবারে লোক সমাগম কিছুটা কমেছে বলে আগত অতিথিরা মত প্রকাশ করেছেন। গত ২০১৮ সালের ২৩ জুন ব্রিজপোর্টের সীসাইড পার্কে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম এ আয়োজনে প্রচুর সংখ্যক প্রবাসীদের সমাগম ঘটে। তবে মেজ্জান যাই হোক না কেন বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনী প্রচারণা চলেছে পুরোদমে। বনভোজনের মাঠে প্রথমেই ব্যানার টাঙিয়ে দেন নুরু-হুমায়ুন পরিষদ। এরপর তারা অতিথিদের মাঝে লিফলেট বিতরণ শুরু করেন। তা দেখে তামিম-মামুন পরিষদও লিফলেট বিতরণ শুরু করেন। বনভোজনের মাঠে নুরু-হুমায়ুন পরিষদের নির্বাচনী ব্যানার টাঙানোর বিষয়টি আহবায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাশেম ও প্রধান উপদেষ্টা শফিউল আলমের দৃষ্টি আকর্ষন করলে তারা অপর প্যানেল তামিম-মামুন পরিষদের প্রার্থীদেরকেও তাদের প্যানেলের ব্যানার লাগানো অনুমতি দেন। যাদের অক্লান্ত প্রচেষ্টায় মেজ্জান সফল ও সার্থক হয়েছে তারা হলেন-আহবায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব ফরিদ চৌধুরী তারেক, প্রধান উপদেষ্টা শফিউল আলম, প্রধান সমন্বয়কারী নুরুল আলম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাশেম, নুরুল আবছার, মোস্তাক আহমেদ, মোস্তাক নবী, আব্দুল কাদের, মোঃ সালাম, একেএম মেজবাহ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ উল্লাহ, আসিফ ইকবাল, মোহাম্মদ আকবর, জাবের শফি, আবছার রহিম, ইমরান রুমি, আইয়ুব চৌধুরী, উপদেষ্টা আলী আকবর বাপ্পী, আহমেদ হোসাইন মুন্না, আবুলা কালাম, সিরাজুল ইসলাম চৌধুরী,চৌধুরী হোসেইন, সাইফুল চৌধুরী, মোহাম্মদ জব্বার, সৈয়দ মিজানুল হক,এস জামান,কামাল উদ্দিন,সেলিম জামাল, আলম রন্টু, সেলিম সুলতান,এম এ আজিজ, আলম দিপু, আব্দুল হালিম, শহীদ চৌধুরী, জাসেদুল আলম জাসেদ, আরিফ জোবইন, জজির উদ্দিন, নওশাদ, মোহাম্মদ হক, আলী আরমান, মোহাম্মদ ফারুক, ফরিদুল আলম, মোহাম্মদ মঞ্জুর, সাইদুল হক (সাইদ), মোহাম্মদ আরজু্‌, মোহাম্মদ চৌধুরী শহীদ, নুরুল হক, জাফর সালেহ, বাচন আলী, আব্দুল সাত্তার, রফিকুল আনোয়ার, মোহাম্মদ আলী, ফোরকান, জসিম, মহিউদ্দিন আহমেদ ও ইহসান সবুর। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি