কানেকটিকাটে বৃহত্তর নোয়াখালী সমিতির বসন্ত মেলা ১৫ মার্চ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বসবাসকারী বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে প্রথমবারের মতো বসন্তের মিষ্টি মেলার আয়োজন করেছে। আগামী ১৫ মার্চ রবিবার নিউ ব্রিটেনের বিয়ানকা বল রুমে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। হয়েছে।
শুধু নোয়াখালীবাসীরাই নন কানেকটিকাটে বসবাসকারী বিভিন্ন জেলার নানা শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশিদের উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনের আহবায়ক মীর আজম ও সদস্য সচিব আরিফুল ইসলাম নিপুন জানান বসন্তের মিষ্টি মেলাকে আঞ্চলিকতার গন্ডি পেরিয়ে সার্বজনীন করে তোলার চেষ্টা করা হচ্ছে। সবার সহযোগিতা পেলে সেটা করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। অনুষ্ঠানে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী ছাড়াও স্থানীয় নতুন প্রজন্মের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
এছাড়াও অনুষ্ঠানে থাকবে রকমারি নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের বেচাকেনা, ঐতিহ্যবাহী দেশীয় খাবার, মিষ্টি ও হরেক রকমের পিঠা। র্যাফেল ড্র'তে আকর্ষনীয় পুরুষ্কারও ঘোষনা করা হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য উক্ত বসন্তের মিষ্টি মেলায় সকল প্রবাসীর উপস্থিতি কামনা করেছেন আয়োজকবৃন্দ।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি