৫ মে ২০২৬

কানেকটিকাটে বাক নির্বাচন: তামিম-মামুন পরিষদের ১৬ দফা ইশতেহার ঘোষনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কানেকটিকাটে বাক নির্বাচন: তামিম-মামুন পরিষদের ১৬ দফা ইশতেহার ঘোষনা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনে পরিস্কার ভাবমূর্তির তামিম-মামুন পরিষদের ১৬ দফা ইশতেহার ঘোষনা করা হয়েছে। এবারের নির্বাচনে দু'টি শক্তিশালী প্যানেল তামিম-মামুন ও নুরুল-হুমায়ুন পরিষদের মধ্যে ভোটযুদ্ধ হবে। গত ২৭ আগষ্ট তামিম-মামুন নির্বাচনী পরিষদ থেকে এ ইশতেহার ঘোষনা করেন। ইশতেহার নিম্নরুপ: ১। বিভাজিত ‘বাক’-কে একীভূত করে এক পতাকাতলে আনয়নের মাধ্যমে ‘বাক’-এর স্থবিরতা দূর করে কানেকটিকাটবাসীর প্রাণের এই সংগঠনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গতিশীল ও প্রাণবন্ত করাই আমাদের মূল লক্ষ্য। ২। কানেকটিকাট অঙ্গরাজ্যের অন্যান্য সংগঠনের সাথে ‘বাক’-এর টেকসই সর্ম্পক স্থাপন করা। ৩। প্রজন্মপযোগী বিভিন্ন কর্মসুচী গ্রহন করে তাদেরকে ‘বাক’-এর সাথে সম্পৃক্ত করার মাধ্যমে দুই প্রজন্মের দূরত্বকে অণু পর্যায়ে নামিয়ে আনা। ৪। অঙ্গরাজ্যে বাংলাদেশীদের প্রধান এ সংগঠনে গণতান্ত্রিক ধারা পুন:প্রতিষ্ঠিত করা। ৫। বহু প্রতীক্ষিত ও প্রতিশ্রুত ‘বাক’-এর স্থায়ী ঠিকানা প্রতিষ্ঠায় যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহন করা। ৬। কার্য নির্বাহী কমিটির যে কোন সদস্য পরপর দুই মেয়াদের বেশী যাতে কোন কমিটিতে স্থান না পান, তা বাস্তবায়ন করে সম্প্রদায়ের মেধাবী নতুন মুখ এবং আগামী প্রজন্মকে সামনে নিয়ে আসা। ৭। আমাদের পরিষদ নির্বাচিত হলে সংবিধান সংশোধনের মাধ্যমে সর্ব মহলে গ্রহনযোগ্য একটি ট্রাস্টি র্বোড গঠন করা। ৮। গতানুগতিকতার উধের্¦ উঠে নতুন কর্মসুচী প্রনয়ণ ও তা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা। ৯। বিশ্বায়ণের এ যুগে সংগঠনটিকে প্রযুক্তির বিপ্লব ঘটানোর মাধ্যমে সকলের হাতের মুঠোয় এনে সম্প্রদায়ের সকলের সাথে সার্বিক যোগাযোগ সহজতর করার মাধ্যমে ‘বাক’-কে একটি বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত করা। ১০। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতিকে এদেশীয় মানুষের সামনে পরিচয় করিয়ে দেয়া। ১১। নারী সমাজকে ‘বাক’-এর মূল কর্মকান্ডে অধিকতরভাবে সংযুক্ত করা। ১২। ‘বাক’ বাংলা স্কুল পুনরায় সচল করে আমাদের অঙ্গবাজ্যের সকলের সুবিধার্থে অন্যান্য শহড়েও এর কার্যক্রম শুরু করা। ১৩। নতুন অভিবাসীদের সাহায্যার্থে ইএসএল, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুবিধাদী প্রদানে সর্বাত্মক সহযোগীতা করা। ১৪। প্রতি বছর স্বল্প মূল্যে ট্যাক্স ফাইলের ব্যবস্থা করা। ১৫। নতুন প্রজন্মের সাথে আমাদের চিরাচরিত ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতির সেতুবন্ধন সৃষ্টি করা। ১৬। তাছাড়াও বিভিন্ন কর্মমূখী শিক্ষা, খেলাধূলা, সুস্থ সংস্কৃতি চর্চা ও বিনোদন নিশ্চিতে এ পরিষদ নির্বাচিত হলে সর্বদা সচেষ্ট থাকবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি