৫ মে ২০২৬

কানেকটিকাটে বাক নির্বাচন: নতুনভাবে পুণর্গঠন করে বাক-কে সার্বজনীন করাই তামিমের লক্ষ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কানেকটিকাটে বাক নির্বাচন: নতুনভাবে পুণর্গঠন করে বাক-কে সার্বজনীন করাই তামিমের লক্ষ্য
[embed]http://youtu.be/89beYM82lc4[/embed] নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনে তামিম-মামুন পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গবেষক তামিম আহমেদ বলেছেন বাক-কে কারো অধিন্যস্ত করে রাখতে দেওয়া হবে না। নির্বাহী কমিটিকে অবশ্যই সকল কাজের জন্য সদস্যদের কাছে স্বচ্ছ ও জবাবদিহিতা করতে হবে। বাক-কে নতুনভাবে পুণর্গঠনের মাধ্যমে সার্বজনীন করে গড়ে তোলাই হবে তার প্রথম কাজ। আগামী ১২ সেপ্টেম্বর কানেকটিকাটব্যাপী ১১৮টি শহরের প্রবাসীদের জন্য ৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দু'টি পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তামিম-মামুন পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গবেষক তামিম আহমেদ। ২০০৫ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি বাক-এর সাথে সম্পৃক্ত। শুরুর দিকে তিনি ছিলেন বাক-এর প্রতিষ্ঠাতা সভাপতি। ২০০৭-২০১১ সালেও তাকে বাক’র নেতৃত্ব দেয়ার জন্য মনোনীত করা হয়। ওই সময়ে কিছু পেশাদার লোকদের সাথে তার মতানৈক্য দেখা দিলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। পরে অনেকেই তাকে স্বপদে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু দীর্ঘদিন তিনি পেছেন থেকে কাজ করলেও অভিমানে আর ফেরেননি কোন পদে। কখনই তিনি বাক-এর সাথে সংশ্লিষ্টতা ছাড়তে পারেননি বাক'কে তিনি মনে প্রাণেই ভালবাসেন। তাই বাক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসীদের অনুরোধে প্রায় একযুগ পরে আবার তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলা প্রেস'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার হাতে গড়া বাক'র নেতৃত্ব কিছু ব্যক্তি নিজেদের আয়ত্বে নিয়ে তাদের ফায়দা লোটার চেষ্টা করছে। এটা কখনই হতে দেওয়া যায় না। তাই সবার অনুরোধে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা তাকে করতে হচ্ছে বলে তিনি জানান। এবারে সভাপতি নির্বাচিত হলে বাক-এর পুরো কাঠামোকে তিনি পরিবর্তন করতে চান। এ জন্যই এবারে তার নির্বাচনী পরিষদের শ্লোগান 'পরিবর্তনের জন্য ঐক্য'। তবে শ্লোগানের শেষে চাই শব্দটি বাদ পড়েছে অথবা 'ঐক্যের জন্য পরিবর্তন চাই' যুৎসই শ্লোগান হতে পারতো বলে মন্তব্য করেছেন কেউ কেউ। গবেষক তামিম আহমেদের দেশের বাড়ি দিনাজপুরে। তিনি প্রায় ৩৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের অভিবাসী আর কানেকটিকাটে বসবাস করছেন ৩১ বছর ধরে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্বাস্থ্যবীমা কোম্পানি সিগনা ও এটনা’র মতো প্রতিষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতি বিভাগে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এছাড়া কানেকটিকাটে ওবামা কেয়ারের নির্বাহী পরিচালকও ছিলেন তামিম আহমেদ। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার সান জোসেতে অবস্থিত একটি স্বাস্থ্যখাত সম্পর্কিত কোম্পানির অংশীদার। তিনি স্বাস্থ্যসেবা জগতে আরও কয়েকটি কোম্পানির মূল্যবান পরামর্শদাতা হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন। মির্জাপুর ক্যাডেট কলেজে অধ্যায়নরত অবস্থায় তামিম দেশপ্রেম, নিয়মানুবর্তিতা ও সমাজসেবার নিজেকে নিয়োজিত করেন। ঢাকা বোর্ড থেকে এসএসসি ও এইচএসিতে মেধা তালিকায় অষ্টম ও চতুর্থ স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালির্ফোনিয়ায় বৃত্তিসহ পড়াশোনার সুযোগ পেয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যথারীতি কৃতিত্বের স্বাক্ষর রেখে ডক্টর অব ফিলোসফি (পিএচডি) ডিগ্রি লাভ করেন। তারপর কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত হার্টফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন(এমবিএ) ডিগ্রী লাভ করেন। বর্তমান তার পরিষদের বিজয় নিয়ে বেশ আশাবাদী তিনি। এবারে বিভিন্ন এলাকা ও সংগঠন থেকে প্রার্থী বাচাই করে প্যানেল সাজিয়েছেন তারা। প্যানেলের সবাই স্ব স্ব পদের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন। তাই আগামী ১২ সেপ্টেম্বর তিনি এবং তার পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি কানেকটিকাট প্রবাসীদের আহবান জানান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি