৫ মে ২০২৬

কানেকটিকাটে বাক নির্বাচন: দু'টি প্যানেলে ১৭ পদে ৩৪ প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কানেকটিকাটে বাক নির্বাচন: দু'টি প্যানেলে ১৭ পদে ৩৪ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী করোনা মহামারির ফলে একবছর দেরিতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনের তামিম-মামুন এবং নুরুল-হুমায়ুন পরিষদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বাক-এর কার্যনির্বাহী কমিটির ১৭ পদের জন্য গত ১৯ আগষ্ট ৩৫টি মনোনয়ন জমা হয়। মনোনয়নপত্র প্রত্যাহার ও যাচাই বাচাইয়ের শেষ দিনে ২৫ আগষ্ট মশিউর রহমান কামাল তার প্রার্থীতা প্রত্যাহার করেন বলে জানা গেছে। প্রায় ২ দিন বিলম্বে গত ২৭ আগষ্ট নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের প্রকাশ করলেও মনোনয়নপত্র দাখিলকারীর মোট সংখ্যা ও প্রত্যহারকারীদের নাম উল্লেখ করেনি। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চুড়ান্ত প্রার্থীরা হলেন-তামিম-মামুন পরিষদের সভাপতি পদে ড. তামিম আহমেদ, সহ-সভাপতি-১ পদে সাইদ রহমান আজিজ, সহ-সভাপতি-২ পদে আব্দুল জায়গীরদার (খোকন), সাধারন সম্পাদক পদে আব্দুল মুমিত (মামুন), যুগ্ম সাধারন সম্পাদক পদে একেএম উদ্দিন (মাশবা), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলম (জাহাঙ্গির), সাংগঠনিক সম্পাদক পদে আরিফুল ইসলাম (নিপুন), সামাজিক-সাংস্কৃতিক সম্পাদক পদে মোল্লা বাহাউদ্দিন (পিয়াল), সহ-সামাজিক-সাংস্কৃতিক সম্পাদক পদে নিক্সন বিশ্বাস, গণসংযোগ সম্পাদক পদে মোহাম্মদ হায়দার (ইকবাল), ক্রীড়া সম্পাদক পদে আব্দুল বাকী, যুগ্ম ক্রীড়া সম্পাদক পদে জামশেদ উদ্দিন, ছাত্র বিষয়ক ও যুব ফোরাম সম্পাদক পদে রহিম খান, নারী বিষয়ক সম্পাদক পদে ফেরদৌস আনোয়ার, নির্বাহী সদস্য পদে অ্যাড. সালেহ আহমেদ, আব্দুস খান (সবুর) ও কেনেথ অ্যাসেনশন। নুরুল-হুমায়ুন পরিষদের সভাপতি পদে নুরুল আলম, সহ-সভাপতি-১ পদে তারেকুল আম্বিয়া (তারেক), সহ-সভাপতি-২ পদে মোহাম্মদ হাশেম, সাধারন সম্পাদক পদে হুমায়ুন আহমেদ চৌধুরী (জায়গীরদার), যুগ্ম সাধারন সম্পাদক পদে হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ রহমান (রাজু), সাংগঠনিক সম্পাদক পদে ফরিদ চৌধুরী (তারাক), সামাজিক-সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আহমেদ (রনি), সহ-সামাজিক-সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মোয়াজ্জেম হোসেন (বাবুল), গণসংযোগ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ এবি সিদ্দিক, যুগ্ম ক্রীড়া সম্পাদক পদে রহমান চৌধুরী (হামজা), ছাত্র বিষয়ক ও যুব ফোরাম সম্পাদক পদে নাসিমুল করিম (বাবু), নারী বিষয়ক সম্পাদক পদে মারলিন মিথিলা রোজারিও, নির্বাহী সদস্য পদে হাবিবুর রহমান (হাবিব), মোহাম্মদ জাবের শাফি ও জাফর আহমেদ। এদিকে নির্বাচন কমিশন কর্তৃক চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের দু'দিন আগে থেকেই উভয় পরিষদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের ছবিযুক্ত পোষ্টার প্রকাশ করে। যা সাধারন নির্বাচনী আইনে নির্বাচনী বিধিমালা বহির্ভূত একটি গর্হিত কাজ বলে ধারনা করা হচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি