কানেকটিকাটে বাক নির্বাচন: দু'গ্রুপের 'ঝগড়া' মিটিয়ে একসাথে কাজ করতে চান হাশেম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
[embed]http://youtu.be/X7NQMe1OG9U[/embed]
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বৃস্টল প্রবাসী মোহাম্মদ হাশেম আসন্ন ১২ সেপ্টেম্বর বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনে নুরু-হুমায়ুন পরিষদের সহ-সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। কারন গত ১৬ বছরে গণতান্ত্রিক পদ্ধতিতে বাক-এর মাত্র ৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি সময়গুলোতে অনেকেই পকেট কমিটি করে বাক-এর নেতৃত্বকে কুক্ষিগত করে নিজেরাই ফায়দা লুটেছেন। এ ধরেনের অনিয়মকে প্রতিহত করে দ্বন্দ্ববিহীন বাক পুনর্গঠনে সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানিয়েছেন হাশেম।
বৃস্টল প্রবাসী মোহাম্মদ হাশেমের দেশের বাড়ি চট্টগ্রামে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে কানেকটিকাটে বসবাস করছেন। বিভিন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন তিনি। গত ৫ বছর ধরে কানেকটিকাট অঙ্গরাজ্যে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস সোসাইটির (বাফস)-এর আহবায়ক ও সভাপতি ছিলেন।
হাশেম বলেন, বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হলে তিনি প্রথমেই দু'গ্রুপের ঝগড়া-বিবাদ মিটিয়ে সবাইকে একত্রিত করে প্রবাসীদের কল্যাণে কাজ করবেন। এতে কোনা বাধা বিপত্তির সৃষ্টি হলে তিনি সাথে সাথেই পদত্যাগ করবেন বলে বাংলা প্রেস'কে জানান।
তিনি কানেকটিকাটের বৃহৎ সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ সেপ্টেম্বর সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। পছন্দের প্রার্থী যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবেন। তিনি নিজের এবং তার পরিষদের সকলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রবাসীদের কাছে আহবান জানান।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি