কানেকটিকাটে বাক-এর নির্বাচনে নুরু-হুমায়ুন পরিষদের জয়লাভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে নুরু-হুমায়ুন পরিষদ। গত রোববার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটগ্রহণের পর নানা প্রতিকূলতা ও নাটকীয়তার পর বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে অনানুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে নুরুল-হুমায়ুন পরিষদের সভাপতি পদে নুরুল আলম নুরু পেয়েছেন ৮৬৪ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. তামিম আহমেদ পেয়েছেন ৭৫২ ভোট, সহ-সভাপতি-১ পদে তারেকুল আম্বিয়া (তারেক) পেয়েছেন ৮৬৫ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ রহমান আজিজ পেয়েছেন ৭৩০ ভোট, সহ-সভাপতি-২ পদে মোহাম্মদ হাশেম পেয়েছেন ৮৫২ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল জায়গীরদার (খোকন) পেয়েছেন ৭৩৬ ভোট, সাধারন সম্পাদক পদে হুমায়ুন আহমেদ চৌধুরী (জায়গীরদার) পেয়েছেন ৮১৫ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মুমিত (মামুন) পেয়েছেন ৭৭৭ ভোট, যুগ্ম সাধারন সম্পাদক পদে হাবিবুর রহমান পেয়েছেন ৮৩৯ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী একেএম উদ্দিন (মেসবাহ) পেয়েছেন ৭৪৯ ভোট, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ রহমান (রাজু) পেয়েছেন ৮২২ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলম (জাহাঙ্গির) পেয়েছেন ৭৬১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে ফরিদ চৌধুরী (তারেক) পেয়েছেন ৮৫০ ভোট, প্রতিদ্বন্দী প্রার্থী আরিফুল ইসলাম (নিপুন) পেয়েছেন ৭৪৩ ভোট, সামাজিক-সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আহমেদ (রনি) পেয়েছেন ৮২৮ ভোট প্রতিদ্বন্দী প্রার্থী মোল্লা বাহাউদ্দিন (পিয়াল) পেয়েছেন ৭৫৮ ভোট , সহ-সামাজিক-সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মোয়াজ্জেম হোসেন (বাবুল) পেয়েছেন ৮৫০ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিক্সন বিশ্বাস পেয়েছেন ৭২৯ ভোট, গণসংযোগ সম্পাদক পদে আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৪২ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হায়দার (ইকবাল) পেয়েছেন ৭৩৩ ভোট, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ এবি সিদ্দিক পেয়েছেন ৮১১ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বাকী পেয়েছেন ৭৭২ ভোট, যুগ্ম ক্রীড়া সম্পাদক পদে রহমান চৌধুরী (হামজা) পেয়েছেন ৮১৯ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামশেদ উদ্দিন পেয়েছেন ৭৫৭ ভোট, ছাত্র বিষয়ক ও যুব ফোরাম সম্পাদক পদে নাসিমুল করিম (বাবু) পেয়েছেন ৮১৩ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহিম খান পেয়েছেন ৭৬৫ ভোট, নারী বিষয়ক সম্পাদক পদে মারলিন মিথিলা রোজারিও পেয়েছেন ৮১৯ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেরদৌস আনোয়ার পেয়েছেন ৭৬২ ভোট, নির্বাহী সদস্য পদে হাবিবুর রহমান (হাবিব) পেয়েছেন ৮২৩ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. সালেহ আহমেদ পেয়েছেন ৭৫৮ ভোট, মোহাম্মদ জাবের শাফি পেয়েছেন ৮২১ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস খান (সবুর) পেয়েছেন ৭৬২ ভোট ও জাফর আহমেদ পেয়েছেন ৮১১ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেনেথ অ্যাসেনশন পেয়েছেন ৭৬৯ ভোট।
কমিশনের গাফিলতি ও খামখেয়ালিপনার কারণে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটগ্রহণের অসমাপ্ত ভোট গণনা প্রায় দুইদিন পিছিয়ে যায়। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অসমাপ্ত ভোট গণনার কথা ছিল। পুলিশ স্টেশনে জমা রাখা ব্যালট বাক্স ফেরত না পাওয়ায় ভোট গণনা দেড়দিন পিছিয়েছে।
আরও পড়ুন: কানেকটিকাটে বাক নির্বাচন: অসামাজিক কাজে জড়িতদের সমর্থন দিলো স্টামফোর্ড বখতিয়ার সোসাইটি!
কানেকটিকাটে বাক নির্বাচন: অসামাজিক কাজে জড়িতদের সমর্থন দিলো স্টামফোর্ড বখতিয়ার সোসাইটি!
গত রোববার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী চারটি ভোটকেন্দ্রে বাক-এর দ্বিবার্ষিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে হাজার ভোটারের মধ্যে এবারে মাত্র ১ হাজার ৫শত ৮৬ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার ঘোষিত ফলাফলে কোথাও মোট প্রাপ্ত ভোটের সংখ্যা উল্লেখ না করে অত্যন্ত সুকৌশলে মোট গণনাকৃত ভোটের সংখ্যা উল্লেখ করেন। এমনকি বাতিল ভোটের সংখ্যাও নেই ঘোষিত ফলাফলে। গণনাকৃত মোট ভোটের সংখ্যা দেখানো হয়েছে ১ হাজার ৬ শত ২০টি। চার কেন্দ্রের পোলিং এজেন্টের দেওয়া তথ্যানুযায়ী মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১ হাজার ৫শত ৮৬টি। এর মধ্যে স্টামফোর্ডে ৩৩৯, ওয়ালিংফোর্ডে ৪৩৭, ব্রিজপোর্টে ২৬১ এবং ম্যানচেস্টারে ৫৪৯ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন কমিশন ভোট ভোট গণনা করেছেন ১ হাজার ৬ শত ১৬টি। অতিরিক্ত ৩৪টি ভোট কোথা থেকে এসেছে? নাকি পুলিশ স্টেশনে রক্ষিত ব্যালট বাক্সের ভেতর থেকে বাচ্চা ফুটেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে, কোন কেন্দ্রেই ব্যালট পেপারের ক্রমিক সংখা্র ধারাবাহিকতা ছিল না। ম্যানচেস্টার কেন্দ্রে ৮ হাজারের ক্রমিক দিয়ে ভোট শুরু করা হলেও মাঝখানে ৭ হাজারের ক্রমিকের বান্ডিল দেওয়া হয়।
আরও পড়ুন: পরকীয়া হেনস্থায় অসহায় নারীকে মৃত্যুর মুখে ঠেলে দেন সভাপতি প্রার্থী নুরু
প্রতিটি কেন্দ্রেই ভোটার তালিকা ও ব্যালট পেপারের জগাখিচুরি অবস্থা দে দেয় বলে জানা যায়। ভোট শেষে মোট কতটি অব্যবহৃত ব্যালট পেপার রক্ষিত ছিল তার সঠিক সংখ্যা পোলিং এজেন্টের জানানো হয়নি। এ সময় ব্যালট বাক্স বন্ধ ও অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা উল্লেখ করে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার কথা কিন্তু তা করা হয়নি।
নিমমানুযায়ী পুলিশ স্টেশনে রক্ষিত ব্যালট বাক্সের সাথে অব্যবহৃত ব্যালট পেপারগুলিও জমা রাখার কথা, কিন্তু তা না করে জনৈক নির্বাচন কমিশনের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: কানেকটিকাট প্রবাসীদের অনৈক্যের পেছনে কাজ করছে বিশ্বাসঘাতক হেলাল
পরদিন অসমাপ্ত ভোট গণনার সময়ও অব্যবহৃত ব্যালট পেপারগুলি দুই প্যানেলের প্রতিনিধিদের সামনে প্রদর্শন করেননি বা কোন হিসেন দেননি। নির্বাচন কমিশন কীভাবে প্রাপ্ত ভোটের চেয়ে বেশি ভোট গণনা করেছে তা নিয়ে ভোটারদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি