৪ মে ২০২৬

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজন

কানেকটিকাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
কানেকটিকাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে স্থানীয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দিবসটি উপলক্ষে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। দুপুর থেকে বিকেল পর্যন্ত সেন্টার কংগ্রেশনাল চার্চের অস্থায়ী শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসেন শিশু থেকে বৃদ্ধ প্রায় সব শ্রেণির মানুষ। 


১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউররা। আজ সেই আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ৭৪ বছর পূর্ণ হলো। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।


২১শে ফেব্রুয়ারি দুপুরে ম্যানচেস্টারের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রথমে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে শুরু করা হয়ে অনুষ্ঠান। 

এতে অংশ নেন সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা ও তার শিক্ষার্থীরা, শুদ্ধস্বরের পরিচালক শান্তা নাগ ও তার শিক্ষার্থীরা,  নিউ ইয়র্কের আনন্দধ্বনী, আবৃত্তি করেন মেহের কবির, গান তমা চক্রবর্তী, এথেনা বেসরা, নৃত্য অন্তরা শাহা ও তার দল, 

নৃত্য- রোকাইয়া রেখার ক্ষুদে শিক্ষার্থীরা, বাংলাদেশ খ্রিষ্টান এসোশিয়েশন অব কানেকটিকাট (বিসিএসি) -এর দলীয় নৃত্য। শিল্পীদের তবলা ও যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন লরেন্স বেসরা ও লিটন গ্রেগরি। 


হারুন আহমেদ ও মোল্লা বাহাউদ্দিন পিয়ালের পরিচালনায় এবং মাহমুদা গুলশান লিজি ও শাহরিয়ার ইসলাম আরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের মাঝে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান অতিথি ম্যানচেস্টারের সিটি মেয়র জে মোরান,  বোর্ড অব এডুকেশনের পরিচালক কোয়াজি মেনসা, ড. হাফসা সিদ্দিকা ইমাম ও ড. সার তাসনিম প্রমুখ।


শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেন করেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বাংলাদেশ খ্রিষ্টান এসোশিয়েশন অব কানেকটিকাট (বিসিএসি) ও ইউনাইটেড বাংলাদেশি খ্রিষ্টান কমিউনিটি (ইউবিসিসি)।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি