কানেকটিকাটে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান ১০ জুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: কানেকটিকাট অঙ্গরাজ্যে বসবাসকারী চট্টগ্রামবাসীদের উদ্যোগে পঞ্চমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান আগামী ১০ জুন (শনিবার) ব্রিজপোর্টের সীসাইড পার্কে (ওয়ান বারনাম দাইক, ব্রিজপোর্ট কানেকটিকাট) অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেজ্জান। উক্ত মেজ্জানে দিনব্যাপী নানা ধরনের খেলাধুলা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার দাবার পরিবেশনের মাধ্যমে আগত অতিথিদের আপ্যায়ন করা হবে। চট্টগ্রামবাসী ছাড়াও কানেকটিকাট প্রবাসী অন্যান্য জেলার অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজনবৃন্দ।
পঞ্চমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জানে এবারো ‘চলন যাই মেজ্জান খাই’ শ্লোগানে অনুষ্ঠিব্য উক্ত মেজ্জান সফল করতে একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। এতে ফরিদ চৌধুরী তারেককে আহবায়ক এবং মুস্তাক আহমেদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
[embed]https://youtu.be/sS3R0B9ExwM[/embed]
এবারের মেজ্জানেও আসতে কোন চাঁদা বা ফি দিতে হবে না তাই চট্টগ্রামবাসীসহ বিভিন্ন অঞ্চলের প্রচুর প্রবাসী বাংলাদেশিদের সমাগম হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কানেকটিকাটে প্রথমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান গত ২০১৮ সালের ২৩ জুন ব্রিজপোর্টের সীসাইড পার্কে অনুষ্ঠিত হয়। গত বছরের মেজ্জানেও প্রচুর সংখ্যক প্রবাসীদের সমাগম ঘটে। মেজ্জান সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন: ২০৩-৫৫১-৪১৫৯, ২০৩-৫৭০-৩৫৫৮ অথবা ৮৬০-৯৪০-১০৮৮।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি