কানেকটিকাট প্রবাসী প্রবীণ আরবি শিক্ষক আফসারি বেগম আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী প্রবীণ আরবি শিক্ষক আফসারি বেগম আর নেই। স্থানীয় সময় বুধবার (মে ২৬) দুপুর সোয়া দু'টার দিকে কানেকটিকাটের হার্টফোর্ড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আফসারি বেগম কানেকটিকাটের ম্যানচেস্টারে দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আরবি শেখাতেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রসহ নানা ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী এক ছেলে, এক ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। কানেকটিকাটের সুপরিচিত চিত্রগ্রাহক আসিফ হোসেন ও শরিফুল ইসলাম হেলাল তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
পা্রিবারিক সূত্রে জানায়, বেশ কিছুদিন ধরে তিনি হৃদযন্ত্রসহ নানা ব্যাধিতে ভুগছিলেন। তাঁর অবস্থার অবনতি দেখা দিলে প্রায় দু'সপ্তাহ আগে তাঁকে হার্টফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (মে ২৬) দুপুর সোয়া দু'টার দিকে তিনি উক্ত হাসপাতালে ইন্তেকাল করেন। আগামীকাল বৃহস্পতিবার (মে ২৭) জোহরের নামাজের পর উইন্ডজোরের মদিনা মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে ইনফিল্ডের মুসলিম কবরস্থানে এবং সেখানেই তাঁকে দাফন করা হবে।
কানেকটিকাট প্রবাসী প্রবীণ আরবি শিক্ষক আফসারি বেগমের দেশের বাড়ি ঢাকা জেলায়। তিনি ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে আসেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি