কানেকটিকাট প্রবাসী আব্দুস সালাম আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী আব্দুস সালাম হাওলাদার আর নেই। স্থানীয় সময় বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে মেরিডেন শহরের মিডস্টেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে---রাজেউন) তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আব্দুস সালাম হাওলাদারের আরেক পরিচয় তিনি বাংলাদেশি আমারিকান অ্যাশোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সাবেক সাংস্কৃতিক সম্পাদক সুপরিচিতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার মো. সাব্বির আহমেদ রনির শ্বশুর। তার বাড়ি নারায়নগঞ্জের জামতলায়। প্রায় ২০ বছর আগে স্ত্রী এল জেসিমসহ তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তিন মেয়ে জিনিয়া সালাম, তানিয়া সালাম ও মনিয়া সালামকে নিয়ে দীর্ঘদিন নিউ ইয়র্কে বসবাস করছিলেন। পাঁচ বছর আগে তারা দু'জনেই কানেকটিকাটে বসবাসরত তার দ্বিতীয় মেয়ে তানিয়া সালামের বাসায় ছিলেন। সেখানে তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে ম্যানচেস্টারের ইষ্ট সেন্টার ষ্ট্রিটের ফিউনারেল হোমে মরহুম সালামের মরদেহ রাখা হবে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে ম্যানচেস্টার বায়তুল মামুর মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ চেশেয়ার মুসলিম কবরস্থানে (২২০ রিয়াল্টি ড্রাইভ, চেশেয়ার, কানেকটিকাট ০৬৪১০) নিয়ে যাওয়া হবে এবং সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি